Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নেশামুক্ত বাংলা ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতা মূলক শিবির

 



বালুরঘাট -: নেশামুক্ত বাংলা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত অমৃত খণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার অযোধ্যা কেডি বিদ্যানিকেতন-এ। জেলা সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি ও শক্তি বাহিনী-র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার বিভিন্ন স্তরের প্রতিনিধি ও ছাত্রছাত্রীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শক্তি বাহিনী-র পক্ষ থেকে চন্দনা সরকার ও দেবু সরকার উপস্থিত থেকে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু পাচার এবং শিশু যৌন নির্যাতন সংক্রান্ত সামাজিক ও আইনি দিকগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁরা সচেতনতার মাধ্যমেই এই সামাজিক ব্যাধিগুলির বিরুদ্ধে লড়াই সম্ভব বলে মত প্রকাশ করেন।

পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেল-এর পক্ষ থেকে দীপা সরকার ও তাঁর টিম সভায় অংশ নেন। তাঁরা বর্তমান সময়ের অন্যতম বড় সমস্যা সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করেন এবং শিশু ও কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি-র প্রতিনিধিরা শিল্পী বর্মন ও গোফফার মণ্ডল নেশামুক্ত বাংলা অভিযানের উদ্দেশ্য, নেশার ক্ষতিকর প্রভাব এবং নেশামুক্ত সমাজ গঠনে পরিবার ও সমাজের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

সামগ্রিকভাবে এই সচেতনতামূলক সভা অত্যন্ত ফলপ্রসূ ও শিক্ষণীয় হয়ে ওঠে। সভায় উপস্থিত সকলেই নেশামুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ এবং শিশুদের নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।


নেশামুক্ত বাংলা ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতা মূলক শিবির নেশামুক্ত বাংলা ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতা মূলক শিবির Reviewed by Social Tribal News Journalist on January 07, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.