রানীগঞ্জ -: পশ্চিম বর্ধমান জেলাজুড়ে চলতি বছরে কড়া শীতের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে প্রান্তিক ও দরিদ্র শ্রেণির মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একের পর এক কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাণীগঞ্জ বিধানসভা এলাকার সিধুলি অঞ্চলের মুকুন্দপুর এলাকায় এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। রাণীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি প্রার্থী ডা. বিজন মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই কম্বল বিতরণ কর্মসূচিতে মোট ৫০ জন দুঃস্থ ও প্রয়োজনীয় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে ডা. বিজন মুখোপাধ্যায় বলেন, “কড়া শীতের কথা মাথায় রেখেই আজ এই কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি শীতের সময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে।” তিনি আরও জানান, এর আগেও তিনি একাধিকবার এই ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে এলাকার মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন বলে মন্তব্য করেন ডা. মুখোপাধ্যায়। তিনি বলেন, “মানুষের সুখ-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য। যতদিন পারব, ততদিন মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
এই মানবিক উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। তাঁদের মতে, এই ধরনের কর্মসূচি শীতের সময় দুঃস্থ মানুষদের জন্য সত্যিই বড় ভরসা।
Reviewed by Social Tribal News Journalist
on
January 23, 2026
Rating:

No comments: