রানীগঞ্জ -: রানীগঞ্জ থানা প্রাঙ্গণে অত্যন্ত হর্ষোল্লাস ও মর্যাদাপূর্ণ পরিবেশে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত সকল পুলিশ আধিকারিক ও কর্মীরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে তেরঙ্গাকে সালাম জানান।
পতাকা উত্তোলনের পর গোটা থানা প্রাঙ্গন দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে সকলের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের সংবিধানের প্রতি আনুগত্য, কর্তব্যপরায়ণতা এবং দেশসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, ভারতীয় পুলিশ বাহিনী সর্বদা সংবিধান রক্ষা ও সাধারণ মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে রানীগঞ্জ থানার সকল পুলিশ আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে থানা প্রাঙ্গণে দেশপ্রেম, শৃঙ্খলা ও গৌরবের পরিবেশ বজায় ছিল।
Reviewed by Social Tribal News Journalist
on
January 26, 2026
Rating:

No comments: