Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর সফল বাস্তবায়ন: হরণপুরে উদ্বোধন শুদ্ধ পানীয় জল প্রকল্প

 



রানীগঞ্জ-: রানীগঞ্জ থানার অন্তর্গত তিরাট গ্রাম পঞ্চায়েতের হরণপুর উপর পাড়া আদিবাসী গ্রামে অবশেষে মিটল দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা। আদিবাসী গ্রামের মানুষজন বহুদিন ধরেই শুদ্ধ পানীয় জলের ট্যাংকের দাবিতে তিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ২৩২ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য বাবন সরেনের কাছে অভিযোগ জানিয়ে আসছিলেন।

গ্রামবাসীদের সেই দাবি বাস্তবে রূপ দিলেন তিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবদাস চ্যাটার্জী ও ২৩২ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য বাবন সরেন। আজ আনুষ্ঠানিকভাবে হরণপুর আদিবাসী উপর পাড়ায় নারকেল ফাটিয়ে শুদ্ধ পানীয় জল ট্যাংকের শুভ উদ্বোধন করা হয়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৩২ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য বাবন সরেন সহ এলাকার বহু বাসিন্দা।

পঞ্চায়েত সদস্য বাবন সরেন জানান,

“হরণপুর আদিবাসী উপর পাড়ার মানুষজন দীর্ঘদিন ধরে একটি পানীয় জল ট্যাংকের দাবি জানিয়ে আসছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে আবেদন করার পর প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে আজ সেই দাবি পূরণ করা সম্ভব হয়েছে।”

জল ট্যাংকের আনুষ্ঠানিক সূচনার পর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাঁদের খুশির কথা প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে যে সমস্যার কথা তাঁরা জানিয়ে আসছিলেন, আজ তা বাস্তবে সমাধান হওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর সফল বাস্তবায়ন: হরণপুরে উদ্বোধন শুদ্ধ পানীয় জল প্রকল্প আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর সফল বাস্তবায়ন: হরণপুরে উদ্বোধন শুদ্ধ পানীয় জল প্রকল্প Reviewed by Social Tribal News Journalist on January 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.