পাণ্ডবেশ্বর -: পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় নাগরিক পরিষেবা ও যাতায়াত ব্যবস্থার মানোন্নয়নে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প। স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে ১ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার প্রকল্পের শুভ শিলান্যাস করা হলো।
এই প্রকল্পের আওতায় পলাশবুনি থেকে কোচডিহি আন্ডারপাস হয়ে শিরষা গ্রাম পর্যন্ত মোট ২.৫৬১ কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কার করা হবে। রাস্তার কাজ সম্পূর্ণ হলে গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন।
বিশেষ করে শিরষা গ্রাম ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত হবে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছন্দ। দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তার সমস্যার অবসান ঘটবে বলে আশাবাদী স্থানীয় মানুষজন।
শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,
“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বরকে একটি আদর্শ ও উন্নত বিধানসভা কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একের পর এক উন্নয়নমূলক কাজ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে।”
এই রাস্তা সংস্কার প্রকল্প পাণ্ডবেশ্বরের সার্বিক উন্নয়নের পথে আরও এক দৃঢ় পদক্ষেপ বলে মনে করছেন এলাকাবাসী।
Reviewed by Social Tribal News Journalist
on
January 28, 2026
Rating:

No comments: