Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পরিহারপুরে ইটভাটা শ্রমিকের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগে গ্রেফতার এক গ্রামবাসী

 


জামুড়িয়া -: পরিহারপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। পরিত্যক্ত মাঠের পাশ থেকে উদ্ধার হল ৪৬ বছর বয়সি সঞ্জীত বাউরীর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ গোটা এলাকায়, নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।

প্রতিদিনের মতো গতকালও ইটভাটায় কাজ করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সঞ্জীত বাউরী। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। শুরু হয় আত্মীয়স্বজন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি। তবে মঙ্গলবার সকালে গ্রামের এক প্রান্তে মাঠের মধ্যে নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই সেখানে ভিড় জমে যায় হতবাক মানুষের।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। পরিবারের পক্ষ থেকে ওঠে গুরুতর অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রামেরই এক ব্যক্তিকে ও গ্রেফতার করেছে পুলিশ পরে ওই ঘটনার সাথে জড়িত এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পর জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়িতে এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ আধিকারিকরা জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। পরিবারের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রতিটি দিক খুঁটিয়ে তদন্ত করা হচ্ছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিহারপুর গ্রামে নেমে এসেছে গভীর শোক। ভেঙে পড়েছে সঞ্জীত বাউরীর পরিবার।

এই মৃত্যুর পেছনে আরও বড় কোনো ঘটনা লুকিয়ে আছে কি না, তা নিয়েই এখন কৌতূহলী ও উৎকণ্ঠিত গোটা এলাকা। সকলের নজর জামুড়িয়া থানার চলমান তদন্তের দিকেই।

পরিহারপুরে ইটভাটা শ্রমিকের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগে গ্রেফতার এক গ্রামবাসী পরিহারপুরে ইটভাটা শ্রমিকের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগে গ্রেফতার এক গ্রামবাসী Reviewed by Social Tribal News Journalist on January 21, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.