Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

করণদিঘীতে আদিবাসী কৃষকের জমি পুনরুদ্ধার, দিশম আদিবাসী গাঁওতার উদ্যোগে ট্রাক্টর দিয়ে চাষ

 


উত্তর দিনাজপুর -: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকে আদিবাসী কৃষক বিজয় হেমব্রমের চাষযোগ্য জমি পুনরুদ্ধার করল দিশম আদিবাসী গাঁওতা। সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির সহযোগিতায় বুধবার ওই জমিতে ট্রাক্টর চালিয়ে চাষ করে প্রতীকী ও কার্যকরভাবে জমি পুনরুদ্ধার করা হয়।

জানা যায়, দীর্ঘ কয়েক পুরুষ ধরে বিজয় হেমব্রম ও তাঁর পরিবার ওই জমিতে চাষবাস করে ভোগদখল করে আসছেন। আর্থিক সংকটের কারণে তিনি জমিটি স্থানীয় এক ব্যক্তির কাছে বন্ধক রেখেছিলেন। পরে বন্ধকের টাকা সুদ সমেত ফেরত দিতে গেলে ওই ব্যক্তি জমিটি ফেরত দিতে অস্বীকার করেন। অভিযোগ, বিষয়টি আরও জটিল করতে অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে জমির নকল কাগজও তৈরি করান।

বিজয় হেমব্রম ও তাঁর পরিবারের পক্ষ থেকে একাধিকবার পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনও কার্যকর সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। বরং প্রশাসনের পক্ষ থেকে তাঁদেরই বারবার হেনস্থার শিকার হতে হয়েছে।

এই পরিস্থিতিতে দিশম আদিবাসী গাঁওতার রাজ্য সভাপতি মাননীয় রবিন সরেনের নির্দেশে এবং উত্তর দিনাজপুর জেলা কমিটির নেতা সঞ্জয় মান্ডির সহায়তায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও সমর্থকদের উপস্থিতিতে বুধবার জমিটি পুনরুদ্ধার করা হয়।

এদিন সংগঠনের রাজ্য সভাপতি রবিন সরেন বলেন, “আমরা আলোচনার দরজা এখনও খোলা রেখেছি। প্রশাসনের সঙ্গে সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে রেখেছি। কিন্তু যদি এরপরও জোর করে জমি দখলের চেষ্টা করা হয়, তাহলে দিশম আদিবাসী গাঁওতা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। সেই আন্দোলন আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

করণদিঘীতে আদিবাসী কৃষকের জমি পুনরুদ্ধার, দিশম আদিবাসী গাঁওতার উদ্যোগে ট্রাক্টর দিয়ে চাষ করণদিঘীতে আদিবাসী কৃষকের জমি পুনরুদ্ধার, দিশম আদিবাসী গাঁওতার উদ্যোগে ট্রাক্টর দিয়ে চাষ Reviewed by Social Tribal News Journalist on January 21, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.