Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতির আগমন, কার্যকর্তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা

 



দুর্গাপুর -: পশ্চিমবঙ্গের এই পবিত্র ভূমিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মহাশয়কে মঙ্গলবার আন্তরিক স্বাগত জানানো হলো দুর্গাপুর শিল্পাঞ্চলে। শিল্পাঞ্চল দুর্গাপুরে তাঁর এই পদার্পণ দলের প্রতিটি কার্যকর্তার মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণার সঞ্চার করবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব।

স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ডক্টর সুকান্ত মজুমদার সহ  একাধিক বিজেপির নেতা ও নেতৃত্বরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফর শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বাংলার রাজনীতিতে এক নতুন দিশার সূচনাও বটে। শ্রী নবীন মহাশয়ের উপস্থিতি রাজ্যের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে এবং আগামীর লড়াইয়ে কার্য কর্তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

বাংলার রাজনৈতিক আঙিনায় তাঁর এই সফর ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করবে—এমনটাই আশাবাদী বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতির আগমন, কার্যকর্তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতির আগমন, কার্যকর্তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা Reviewed by Social Tribal News Journalist on January 27, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.