Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা: উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু, নিভে গেল ‘দাদা’র রাজনৈতিক অধ্যায় বরামতির আকাশে মর্মান্তিক ট্র্যাজেডি, চার্টার বিমানে আগুন লেগে মৃত্যু সকল আরোহীর

 


মুম্বাই -: মহারাষ্ট্রের রাজনীতিতে নেমে এল গভীর শোক। বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার। তাঁর সঙ্গে থাকা দুই পাইলট ও দুই নিরাপত্তারক্ষী—মোট পাঁচ জনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

ডিজিসিএ (DGCA) সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ মুম্বই থেকে বরামতির উদ্দেশে রওনা দেওয়ায় অজিত পাওয়ারের চার্টার বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করছিল। বরামতির কাছাকাছি এলাকায় আচমকাই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের কাছে ভেঙে পড়ে Learjet 45 মডেলের (VT-SSK) বিমানটি।

বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে ভয়াবহ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় পুরো বিমানটিকে। দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অজিত পাওয়ার-সহ সকলকেই মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, জেলা পরিষদ নির্বাচনের প্রচারে যোগ দিতে বরামতিতে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সেই উদ্দেশ্যেই তিনি বুধবার সকালে মুম্বই থেকে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু নিজের রাজনৈতিক জীবনের শুরুস্থান বরামতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রভাবশালী নেতা।

শরদ পাওয়ারের ভাইপো হলেও অজিত পাওয়ার মহারাষ্ট্রের রাজনীতিতে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন সম্পূর্ণ নিজস্ব শক্তিতে। ‘দাদা’ নামেই পরিচিত এই নেতা মোট ছয়বার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৫৯ সালের ২২ জুলাই জন্ম অজিত পাওয়ারের। প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম হলেও অল্প বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষ করেই পুরোপুরি রাজনীতিতে যুক্ত হন।

মাত্র ২৩ বছর বয়সে বরামতির একটি চিনি কলের কো-অপারেটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হওয়াই ছিল তাঁর প্রথম ভোটে জয়। ১৯৯১ সালে বরামতি থেকেই লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি। পরবর্তীতে রাজ্য রাজনীতিতেই নিজেকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করেন।

১৯৯৯ সালে শরদ পাওয়ার কংগ্রেস ভেঙে এনসিপি গঠন করলে অজিত পাওয়ারও সেই দলে যোগ দেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি এনসিপি-র অন্যতম প্রভাবশালী মুখ হয়ে ওঠেন। মাত্র ৪০ বছর বয়সেই বিলাসরাও দেশমুখের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রী হন তিনি।

অজিত পাওয়ারের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন,

“অজিত পাওয়ারজি ছিলেন একজন জননেতা, তৃণমূল স্তরের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ ছিল। মহারাষ্ট্রের মানুষের সেবায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর অকাল প্রয়াণ অত্যন্ত মর্মান্তিক। পরিবার ও অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা।”

এই দুর্ঘটনায় মহারাষ্ট্রের রাজনীতিতে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা। ‘দাদা’-র আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য।

মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা: উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু, নিভে গেল ‘দাদা’র রাজনৈতিক অধ্যায় বরামতির আকাশে মর্মান্তিক ট্র্যাজেডি, চার্টার বিমানে আগুন লেগে মৃত্যু সকল আরোহীর মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা: উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু, নিভে গেল ‘দাদা’র রাজনৈতিক অধ্যায় বরামতির আকাশে মর্মান্তিক ট্র্যাজেডি, চার্টার বিমানে আগুন লেগে মৃত্যু সকল আরোহীর Reviewed by Social Tribal News Journalist on January 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.