Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দিনের আলোতে আদিবাসী সাঁওতালি সামাজিক যাত্রাপালা, জবা আটপাড়ায় উৎসবের আবহ

 


জামুড়িয়া, আসানসোল -: ২৫ জানুয়ারি ২০২৬, জবা আটপাড়া যাত্রা কমিটির উদ্যোগে দিনের আলোতেই অনুষ্ঠিত হয়ে গেল আদিবাসী সাঁওতালি সামাজিক যাত্রাপালা। এদিন মঞ্চস্থ হয় জনপ্রিয় সাঁওতালি সামাজিক যাত্রাপালা “অকয় খাতির জিওয়ী লঃ কান’ আঞচার দানাং রে মেৎ দাঃ জরঃ কান”।

এই যাত্রাপালা উপভোগ করতে আসানসোল–দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান বহু আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। দিনের আলোতে আয়োজিত এই যাত্রাপালা কার্যত এক আদিবাসী মেলার রূপ নেয়।

যাত্রা মঞ্চের চারপাশে বসে ছোট-বড় নানা খাবারের দোকান। পাশাপাশি আদিবাসীদের ব্যবহৃত ঐতিহ্যবাহী অস্ত্র, পাঞ্চি শাড়ি, খেলনা ও বিভিন্ন সামগ্রীর দোকান দর্শকদের বিশেষ আকর্ষণ কেড়ে নেয়। পরিবার-পরিজন নিয়ে আগত দর্শকদের উপস্থিতিতে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।

জবা আটপাড়া যাত্রা কমিটির এক কার্যকর্তা জানান,

“এই বছর যাত্রাপালায় প্রবেশের জন্য মোট ২০০০টি টিকিট ছাপানো হয়েছিল। তার মধ্যে আনুমানিক ১৩০০ থেকে ১৫০০টি টিকিট বিক্রি হয়েছে। এই বছরের যাত্রাপালার মোট বাজেট ছিল প্রায় আড়াই লক্ষ টাকা। খুব একটা লাভ না হলেও বড় কোনো ক্ষতির মুখে পড়তে হয়নি। যাত্রা কমিটির বৈঠক না হওয়ায় এখনই লাভ-ক্ষতির সঠিক হিসাব বলা সম্ভব নয়। তবে দর্শকদের উপস্থিতি আমাদের প্রত্যাশার থেকেও অনেক ভালো ছিল।”

অন্যদিকে, যাত্রাপালা দেখতে আসা দর্শকদের বক্তব্যেও উঠে আসে সন্তুষ্টির ছবি। দর্শকরা জানান,

“দিনের আলোতে যাত্রাপালা হওয়ায় আমরা পরিবার নিয়ে, এমনকি বয়স্ক দাদু-দিদাদেরও সহজেই নিয়ে আসতে পেরেছি। অনুষ্ঠানটি দেখে আমরা ভীষণ আনন্দ পেয়েছি। দিনের বেলায় যাত্রা হওয়ায় নেশাগ্রস্ত লোকজনের উপস্থিতিও কম ছিল, যা পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে।”

সব মিলিয়ে দিনের আলোতে আয়োজিত এই আদিবাসী সাঁওতালি সামাজিক যাত্রাপালা দর্শক, আয়োজক—সবার কাছেই প্রশংসিত হয়েছে। জবা আটপাড়া যাত্রা কমিটির এই উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আদিবাসী সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা প্রকাশ করছেন এলাকাবাসী।

দিনের আলোতে আদিবাসী সাঁওতালি সামাজিক যাত্রাপালা, জবা আটপাড়ায় উৎসবের আবহ দিনের আলোতে আদিবাসী সাঁওতালি সামাজিক যাত্রাপালা, জবা আটপাড়ায় উৎসবের আবহ Reviewed by Social Tribal News Journalist on January 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.