রানীগঞ্জ, নিজস্ব সংবাদদাতা -: একদিকে যখন সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন, ঠিক তখনই রাজনৈতিক প্রস্তুতি জোরদার করতে প্রথমবারের মতো দুই দিনের বঙ্গ সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বঙ্গ সফরের দ্বিতীয় দিন, বুধবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শিল্পাঞ্চলে বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দেন তিনি।
রানীগঞ্জে আয়োজিত এই সাংগঠনিক সভায় জেলা স্তরের কার্য কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন নীতিন নবীন। সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বুথস্তরে দলকে আরও সক্রিয় করা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ মুখ—সুনীল বনসল, মঙ্গল পান্ডে, শমিক ভট্টাচার্য, দেবতনু ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, অজয় পদ্মার সহ পশ্চিম বর্ধমান জেলার বহু বিজেপি কার্যকর্তা ও নেতৃত্ব।
সভায় কেন্দ্রীয় সভাপতি কার্য কর্তাদের উদ্দেশে সংগঠন মজবুত করার বার্তা দেন এবং শিল্পাঞ্চল-সহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে মতবিনিময় করেন। দলীয় শিবিরে এই বৈঠককে ২০২৬ বিধানসভা ভোটের আগে বিজেপির সাংগঠনিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 28, 2026
Rating:


No comments: