Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

কলকাতা অভিযানে বাধার প্রতিবাদে রাণীগঞ্জে আশা কর্মীদের রাস্তা অবরোধ, আন্দোলন আরও জোরদারের হুঁশিয়ারি

 


রাণীগঞ্জ -: কলকাতা অভিযানে প্রশাসনিক বাধার প্রতিবাদে মঙ্গলবার রাণীগঞ্জের নেতাজি মোড় সংলগ্ন এন.এস.বি রোডে সাময়িক পথ অবরোধে সামিল হলেন আশা কর্মীরা। রাণীগঞ্জ ব্লকের বিপুল সংখ্যক আশা কর্মীর উপস্থিতিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

আন্দোলনরত আশা কর্মীদের অভিযোগ, গত ২১ জানুয়ারি তাঁরা নিজেদের ন্যায্য দাবিদাওয়া তুলে ধরতে কলকাতার স্বাস্থ্য দপ্তরের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু রানীগঞ্জ সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে প্রশাসনের তরফে তাঁদের কলকাতা যাওয়ার পথে বাধা দেওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের ভূমিকার কড়া নিন্দা জানান আন্দোলনকারীরা।

আশা কর্মীদের স্পষ্ট বক্তব্য, এ ধরনের বাধা দিয়ে তাঁদের আন্দোলন দমন করা সম্ভব নয়। বরং এই পদক্ষেপ আন্দোলনকে আরও শক্তিশালী করবে। তাঁরা জানান, গত এক মাস ধরে রাজ্যজুড়ে আশা কর্মীরা কর্মবিরতি ও ধারাবাহিক আন্দোলনে সামিল রয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—

আশা কর্মীদের জন্য ন্যূনতম ১৫,০০০ টাকা মাসিক বেতন নির্ধারণ

দীর্ঘদিন ধরে বকেয়া ইনসেনটিভ অবিলম্বে প্রদান

নিয়মিতভাবে বেতন ও ইনসেনটিভ প্রদানের নিশ্চয়তা

মাতৃত্বকালীন সময়ে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি প্রদান

আশা কর্মীরা জানিয়েছেন, এই সমস্ত ন্যায্য দাবির সমর্থনে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তাঁরা।

কলকাতা অভিযানে বাধার প্রতিবাদে রাণীগঞ্জে আশা কর্মীদের রাস্তা অবরোধ, আন্দোলন আরও জোরদারের হুঁশিয়ারি কলকাতা অভিযানে বাধার প্রতিবাদে রাণীগঞ্জে আশা কর্মীদের রাস্তা অবরোধ, আন্দোলন আরও জোরদারের হুঁশিয়ারি Reviewed by Social Tribal News Journalist on January 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.