Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পরিবেশবান্ধব উন্নয়নের পথে পান্ডবেশ্বর: অজয় নদীর তীরে উদ্বোধন হলো অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লী

 

পান্ডবেশ্বর -: পান্ডবেশ্বর বিধানসভা এলাকায় উন্নয়নের ধারাবাহিকতায় যুক্ত হলো আরও এক গুরুত্বপূর্ণ পরিকাঠামো। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে পান্ডবেশ্বরের অজয় নদীর তীরে নবনির্মিত অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লী বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে এই জনহিতকর প্রকল্পটি সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন। উখড়া রোটারি ক্লাবের সহযোগিতায় ‘দে গ্রুপ’-এর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) তহবিলের আওতায় প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লী নির্মিত হয়েছে।

এই পরিকাঠামো চালু হওয়ার ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমবে, তেমনই অন্যদিকে এলাকার মানুষ শেষকৃত্যের জন্য একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর বিকল্প পরিষেবা লাভ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাতানন্দ মহারাজ, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী, বহুলা পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং, সমাজসেবী বিশ্বদীপ দে, উখড়া রোটারি ক্লাবের সভাপতি অনুজ সারাফ, সম্পাদক সুমিত ঘোষ, বিশাল সিং হান্ডে, আসিত মণ্ডল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা এই প্রকল্পকে এলাকার টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং এর সঙ্গে যুক্ত সকল সংস্থা ও ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ জানান। স্থানীয় বাসিন্দারাও এই বৈদ্যুতিক চুল্লী উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে একে সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন।

পরিবেশবান্ধব উন্নয়নের পথে পান্ডবেশ্বর: অজয় নদীর তীরে উদ্বোধন হলো অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লী পরিবেশবান্ধব উন্নয়নের পথে পান্ডবেশ্বর: অজয় নদীর তীরে উদ্বোধন হলো অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লী Reviewed by Social Tribal News Journalist on January 21, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.