Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জেমেরি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিকাশি বিপর্যয়: নালির জল রাস্তায়, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

 


রানিগঞ্জ -: রানিগঞ্জ ব্লকের জেমেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জে.কে. নগর বাজার থেকে চলবলপুরগামী প্রধান সড়কে দীর্ঘদিন ধরে নালির জল উপচে রাস্তায় পড়ে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও যাত্রীরা। কুমোরটোলি থেকে একটু আগেই, সেন্ট্রাল ব্যাংকের কাছে নালি জ্যাম হয়ে যাওয়ায় এই সমস্যা কয়েক মাস ধরে চলছেই।

এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়েই প্রতিদিন চলবলপুরের গ্রামবাসী, জেমেরি গ্রাম পঞ্চায়েত অফিসের আধিকারিক ও জনপ্রতিনিধিরা যাতায়াত করেন। তবুও রাস্তায় উপচে পড়া নালির জল যেন কারও নজরে পড়ছে না। বিশেষ করে পায়ে হাঁটা মানুষদের বাধ্য হয়ে নোংরা নালির জলের মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার পঞ্চায়েত সদস্যদের জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত এই সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। কয়েক মাস আগে একবার নালি পরিষ্কার করা হলেও তা সঠিকভাবে না হওয়ায় ফের একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনিতেই জেমেরি গ্রাম পঞ্চায়েতে নালি পরিষ্কার নিয়ে চরম উদাসীনতা রয়েছে বলে অভিযোগ। বিভিন্ন এলাকায় নালির জল উপচে রাস্তায় পড়ে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ মানুষজন। এর ফলে সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে, পাশাপাশি মশার উপদ্রবও বেড়ে গিয়েছে। ডেঙ্গু ও ম্যালেরিয়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা।

এই বিষয়ে জেমেরি গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা মুখার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পঞ্চায়েত সদস্য বিনোদ হেলার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরবর্তীতে বিনোদ হেলা জানান, এই এলাকার মূল সমস্যা হল বহু মানুষ নালির উপরেই বাড়ি নির্মাণ করে সম্পূর্ণভাবে ঢেকে দিয়েছেন, যার ফলে নালি পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে এবং যাঁরা নালির উপর অবৈধভাবে নির্মাণ করেছেন, তাঁদের আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে তা সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর নতুন করে ওই এলাকায় নালির পুনর্নির্মাণ করা হবে বলে জানান তিনি। তাঁর দাবি, এর ফলে নালি পরিষ্কার ও জল জমার সমস্যার স্থায়ী সমাধান হবে।

এখন দেখার, প্রশাসনের এই আশ্বাস কবে বাস্তবে রূপ পায় এবং কবে সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলতে পারে।

জেমেরি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিকাশি বিপর্যয়: নালির জল রাস্তায়, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ জেমেরি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিকাশি বিপর্যয়: নালির জল রাস্তায়, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Reviewed by Social Tribal News Journalist on January 31, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.