Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বালুরঘাটে সরস্বতী প্রতিমার দাম বাড়লেও লাভের মুখ দেখছেন না মৃৎশিল্পীরা


বালুরঘাট -: সরস্বতী পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই কাজের চাপ বাড়ছে বালুরঘাটের মৃৎশিল্পীদের উপর। বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে কাঁচামালের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় বেড়েছে সরস্বতী প্রতিমা তৈরির খরচও। ফলে প্রতিমার দাম কিছুটা বৃদ্ধি পেলেও, সেই অনুপাতে লাভ করতে পারছেন না শিল্পীরা—এমনটাই অভিযোগ তাঁদের।

মৃৎশিল্পীদের দাবি, মাটি, বাঁশ, রং, তেল, পোশাক-সহ প্রতিমা তৈরির প্রায় সমস্ত উপকরণের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কিন্তু বাজারে প্রতিমার যে দাম মিলছে, তাতে খরচ তুলতে গিয়েই কার্যত শেষ হয়ে যাচ্ছে আয়।

বালুরঘাটের মৃৎশিল্পীদের কাছ থেকে জানা যায়, বর্তমানে ছোট আকারের সরস্বতী প্রতিমা ১০০, ২০০, ৩০০ ও ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে বড় আকারের প্রতিমার দাম ২ হাজার টাকা থেকে শুরু করে আড়াই হাজার, ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত উঠছে। তবুও এই দামে বিক্রি করেও খুব সামান্য লাভেই সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছেন তাঁরা।

পুজোর মরশুমে প্রতিমার চাহিদা থাকলেও উৎপাদন খরচের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বালুরঘাটের মৃৎশিল্পীরা। তাঁদের আশা, শেষ মুহূর্তে যদি বিক্রি কিছুটা বাড়ে, তাহলে অন্তত সামান্য হলেও স্বস্তি মিলবে।

বালুরঘাটে সরস্বতী প্রতিমার দাম বাড়লেও লাভের মুখ দেখছেন না মৃৎশিল্পীরা বালুরঘাটে সরস্বতী প্রতিমার দাম বাড়লেও লাভের মুখ দেখছেন না মৃৎশিল্পীরা Reviewed by Social Tribal News Journalist on January 22, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.