Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রেল উন্নয়নে বড় সুখবর গাজোল–ইটাহার ও বুনিয়াদপুর–ইটাহার রেল প্রকল্পের কাজ শুরুর নির্দেশ

 



বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর -: উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার রেল পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল। গাজোল–ইটাহার এবং বুনিয়াদ পুর–ইটাহার—এই দুই রেল প্রকল্পের সংযোগের কাজ শুরুর নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।

এ বিষয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই দুটি রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছিলেন। রেলমন্ত্রী সেই অনুরোধে সাড়া দিয়ে ইতিমধ্যেই প্রকল্প দুটির কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের জন্য তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর মতে, গাজোল–ইটাহার ও বুনিয়াদ পুর–ইটাহার রেল সংযোগ চালু হলে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

এই রেল প্রকল্পগুলি বাস্তবায়িত হলে যাত্রী পরিবহণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আর্থিক উন্নয়নের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যাবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রেল উন্নয়নে বড় সুখবর গাজোল–ইটাহার ও বুনিয়াদপুর–ইটাহার রেল প্রকল্পের কাজ শুরুর নির্দেশ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রেল উন্নয়নে বড় সুখবর গাজোল–ইটাহার ও বুনিয়াদপুর–ইটাহার রেল প্রকল্পের কাজ শুরুর নির্দেশ Reviewed by Social Tribal News Journalist on January 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.