রানিগঞ্জে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী উদযাপন
রানিগঞ্জ -: রানিগঞ্জ এতওয়ারি মোড় ও রানিগঞ্জ স্টেশনের নিকটবর্তী হোটেল বাংলা সংলগ্ন রানিগঞ্জ ব্লক টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্ব জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সমগ্র অনুষ্ঠান জুড়ে দেশপ্রেম ও জাতীয়তাবোধের আবহ পরিলক্ষিত হয়। নেতাজির আদর্শ ও দেশসেবার চেতনা নিজেদের জীবনে গ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত কর্মীরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানিগঞ্জ ব্লক এসসি, এসটি ও ওবিসি সেলের সভাপতি অজয় মণ্ডল সহ সুভাষ ব্যানার্জি, চন্দন সেন, সুসন্ত দত্ত, জগবন্ধু রায়, মনীষ শর্মা, ভানু রায় চৌধুরী সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক।
Reviewed by Social Tribal News Journalist
on
January 23, 2026
Rating:

No comments: