বেকারত্বের বিরুদ্ধে রাজ্যজুড়ে যুব আন্দোলনের ডাক বিজেপি যুব মোর্চার “বাংলায় চাকরি চাই, বাংলায় ভবিষ্যৎ চাই”—স্লোগানকে সামনে রেখে ঘরে ঘরে প্রচার অভিযানের ঘোষণা
আসানসোল -: পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বেকারত্ব ও যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চয়তার বিরুদ্ধে রাজ্যজুড়ে বড়সড় প্রচার অভিযান শুরু করতে চলেছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। “বাংলায় চাকরি চাই, বাংলায় ভবিষ্যৎ চাই, তাই বাংলায় বিজেপি চাই”—এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের যুবকদের সংগঠিত করার লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানানো হয়েছে।
বিজেপি যুব মোর্চার অভিযোগ, রাজ্যে বিপুল সংখ্যক শিক্ষিত যুবক আজও কর্মহীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসমাজকে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এখনও বাস্তবে রূপ পায়নি। ফলে যুবকদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে বলেই দাবি সংগঠনের।
এই পরিস্থিতির প্রতিবাদে এবং চাকরির দাবিকে আরও জোরালো করতে যুব মোর্চার উদ্যোগে শুরু হচ্ছে ঘরে ঘরে প্রচার অভিযান। পাশাপাশি পাড়া-মহল্লায় পথসভা, কোণঠাসা সভা ও সরাসরি জনসংযোগের মাধ্যমে যুব সমাজের সঙ্গে কথা বলবেন সংগঠনের নেতারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবকদের মতামত শুনে বেকারত্ব ইস্যুকে আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করা হয় আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে। সেখানে যুব মোর্চার নেতৃত্ব জানান, এটি কোনও একদিনের রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বাংলার যুবসমাজের ভবিষ্যৎ রক্ষার দীর্ঘ লড়াই।
নেতৃত্বের দাবি, আগামী দিনে এই ঘরে ঘরে প্রচার অভিযান রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং বেকার যুবকদের আন্দোলনকে নতুন দিশা দেখাবে।
Reviewed by Social Tribal News Journalist
on
January 25, 2026
Rating:

No comments: