অন্নপূর্ণা প্রকল্পের আওতায় ১.৩ কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা, আসানসোলে জেলা প্রশাসনের অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল সুবিধা
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান -: মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং তাঁদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত করার লক্ষ্যে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় বুধবার ১.৩ কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি স্থানান্তর করা হয়েছে। এই উপলক্ষে আসানসোলের জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পের উপভোক্তা মহিলাদের হাতে বিভিন্ন সুবিধা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা শাসক এস. পোন্নাম্বলম-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। এদিন বক্তারা জানান, মহিলাদের সম্মান, নিরাপত্তা এবং আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা সরকারগুলির অন্যতম প্রধান অগ্রাধিকার।
বক্তারা বলেন, অন্নপূর্ণা প্রকল্পের মূল লক্ষ্য হল মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলা এবং তাঁদের আত্মনির্ভর হওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক এবং নারী ক্ষমতায়নমূলক প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সমাজের সর্বস্তরের মহিলাদের উন্নয়নে কাজ করে চলেছে বলেও উল্লেখ করা হয়।
তাঁদের বক্তব্যে আরও জানানো হয়, এই প্রকল্প মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক উপভোক্তা মহিলা, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Reviewed by Social Tribal News Journalist
on
July 01, 2026
Rating:

No comments: