Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

‘টাকা কোথায়?’ অন্নপূর্ণা যোজনার বকেয়া নিয়ে মহকুমা শাসক দপ্তরে মহিলাদের বিক্ষোভ, ক্ষোভে উত্তাল দুর্গাপুর


 নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর | ৪ জুলাই -: অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা দীর্ঘদিন ধরেও ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানো এবং যোগ্য আবেদনকারীদের আবেদন রহস্যজনকভাবে ‘বাতিল’ দেখানোর অভিযোগে শনিবার দুর্গাপুর মহকুমা শাসক (এসডিও) দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন বহু মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, সমস্ত নিয়ম মেনে আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও তাঁরা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিক্ষোভরত মহিলাদের দাবি, সরকারের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাগজপত্র জমা দেওয়া হলেও অনলাইনে আবেদনের স্ট্যাটাসে ‘Rejected’ বা ‘বাতিল’ দেখানো হচ্ছে। কেন আবেদন বাতিল হয়েছে, তার কোনও স্পষ্ট ব্যাখ্যাও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। ফলে প্রকৃত উপভোক্তাদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সমস্যার সমাধানের আশায় এদিন বহু মহিলা মহকুমা শাসকের দপ্তরে গেলে তাঁদের জানানো হয়, আগামী ১০ তারিখের পর আবার আবেদনপত্রের স্ট্যাটাস পরীক্ষা করতে। এই জবাবে ক্ষোভ আরও বাড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার সরকারি দপ্তরে ঘুরেও কোনও সদুত্তর মিলছে না। বরং প্রতিবারই নতুন করে অপেক্ষা করতে বলা হচ্ছে।

বিক্ষোভস্থল থেকেই মহিলারা দাবি জানান, যেসব আবেদনকারী সমস্ত শর্ত পূরণ করেছেন, তাঁদের আবেদন অবিলম্বে পুনর্বিবেচনা করে প্রাপ্য আর্থিক সহায়তার টাকা দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে। পাশাপাশি, যেসব আবেদন বাতিল দেখানো হয়েছে, তার সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানাতেও প্রশাসনের কাছে দাবি তোলেন তাঁরা।

এদিনের বিক্ষোভ ঘিরে মহকুমা শাসক দপ্তরের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা, আবেদন বাতিলের অভিযোগ এবং প্রশাসনিক জটিলতাকে কেন্দ্র করে দুর্গাপুরে উপভোক্তাদের ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। এখন প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর সংশ্লিষ্ট সকলের।

‘টাকা কোথায়?’ অন্নপূর্ণা যোজনার বকেয়া নিয়ে মহকুমা শাসক দপ্তরে মহিলাদের বিক্ষোভ, ক্ষোভে উত্তাল দুর্গাপুর ‘টাকা কোথায়?’ অন্নপূর্ণা যোজনার বকেয়া নিয়ে মহকুমা শাসক দপ্তরে মহিলাদের বিক্ষোভ, ক্ষোভে উত্তাল দুর্গাপুর Reviewed by Social Tribal News Journalist on July 04, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.