Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মেশিনে নয়, শ্রমিক দিয়েই হোক ডিও-র কয়লা লোডিং—দাবিতে সিদুলি সাইডিংয়ে বিক্ষোভ



 নিজস্ব সংবাদদাতা, অন্ডাল -: ডিও-র কয়লা লোডিংয়ের কাজে শ্রমিকদের পরিবর্তে মেশিন ব্যবহারের প্রতিবাদে সোমবার অন্ডালের সিদুলি সাইডিং চত্বরে বিক্ষোভে সামিল হলেন কাজ হারানো শ্রমিক ও এলাকার যুবকদের একাংশ। পরিস্থিতি যাতে অশান্ত না হয়ে ওঠে, সেই কারণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খনি অঞ্চলের বিভিন্ন সাইডিংয়ে ডিও-র কয়লা শ্রমিকদের মাধ্যমেই লোডিং করা হতো। কিন্তু সম্প্রতি সেই কাজ মেশিনের মাধ্যমে শুরু হওয়ায় বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এর ফলে তাদের পরিবারের জীবিকা চরম সংকটের মুখে পড়েছে।

শ্রমিক বিকাশ হরিজন জানান, তিনি-সহ প্রায় ৪০ জন শ্রমিক গত ১০ থেকে ১২ বছর ধরে ওই ডিও-র কয়লা লোডিংয়ের কাজে যুক্ত ছিলেন। হঠাৎ করেই শ্রমিকদের সরিয়ে মেশিনের মাধ্যমে লোডিং শুরু হওয়ায় তারা আয়ের একমাত্র উৎস হারিয়েছেন। তার কথায়, "আমরা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত। কোনও পূর্বঘোষণা ছাড়াই আমাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের একটাই দাবি—আবার শ্রমিকদের দিয়েই কয়লা লোডিংয়ের কাজ করানো হোক।"

বিক্ষোভকারীরা জানান, তারা চান ইসিএল কর্তৃপক্ষ দ্রুত তাদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করুক এবং শ্রমিকদের পুনরায় কাজে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিক। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি অনশন কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে সাইডিং এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

তবে এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষ কিংবা ডিও-র কয়লা লোডিংয়ের টেন্ডারধারী সংস্থার পক্ষ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি

মেশিনে নয়, শ্রমিক দিয়েই হোক ডিও-র কয়লা লোডিং—দাবিতে সিদুলি সাইডিংয়ে বিক্ষোভ মেশিনে নয়, শ্রমিক দিয়েই হোক ডিও-র কয়লা লোডিং—দাবিতে সিদুলি সাইডিংয়ে বিক্ষোভ Reviewed by Social Tribal News Journalist on July 27, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.