Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানিসায়েরে স্থায়ী বাসস্ট্যান্ডের দাবিতে পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন পার্থ ঘোষ


 নিজস্ব সংবাদদাতা , রানীগঞ্জ -: দীর্ঘদিনের জনদাবিকে সামনে রেখে রানীগঞ্জ থানার অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ডের রানিসায়ের মোড়ে জাতীয় সড়ক ১৯-এর উভয় পাশে স্থায়ী ও আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক পার্থ ঘোষ। শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, এ বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং-এর কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন।

বিধায়ক পার্থ ঘোষ তাঁর বার্তায় উল্লেখ করেন, রানিসায়ের ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, কর্মজীবী, শিল্পাঞ্চলের শ্রমিক, প্রবীণ নাগরিক, মহিলা এবং রোগীদের প্রতিদিন বাস ধরার জন্য জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এতে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ে, অন্যদিকে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

এই পরিস্থিতির কথা বিবেচনা করে জনস্বার্থে রানিসায়ের মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের দুই পাশে নিরাপদ ও আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়ে পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন বলে জানান বিধায়ক। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে রাজ্য সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রানিসায়ের এলাকার স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বহু বছর ধরে এলাকার মানুষ স্থায়ী বাসস্ট্যান্ডের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে তাঁরা আশাবাদী। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়ার জন্য বিধায়ক পার্থ ঘোষকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

রানিসায়েরে স্থায়ী বাসস্ট্যান্ডের দাবিতে পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন পার্থ ঘোষ রানিসায়েরে স্থায়ী বাসস্ট্যান্ডের দাবিতে পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন পার্থ ঘোষ Reviewed by Social Tribal News Journalist on July 25, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.