বিজেপির দাবি, লোকসভা নির্বাচনের পর থেকে সাংসদকে এলাকায় কার্যত দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময়েও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ করেন দলের কর্মীরা। এই বিষয়টি প্রশাসনের নজরে আনতেই প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘নিখোঁজ ডায়েরি’ দায়ের করা হয়েছে বলে জানান বিজেপি নেতা দয়াল চ্যাটার্জী।
বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে থাকা এবং তাঁদের সমস্যার কথা শোনা সাংসদের দায়িত্ব। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁকে এলাকায় দেখা না যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি তাঁদের।
অন্যদিকে, এই ঘটনার বিষয়ে সংবাদ লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। বিজেপি যেখানে এই ইস্যুকে জনসংযোগ ও জনবিচ্ছিন্নতার প্রশ্ন হিসেবে তুলে ধরছে, সেখানে শাসকদল এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
Reviewed by Social Tribal News Journalist
on
July 25, 2026
Rating:


No comments: