Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

স্বাস্থ্যসাথী চিকিৎসা ঘিরে কালীপাহাড়ির হাসপাতালে উত্তেজনা অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ, পরিবারের বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপ


 নিজস্ব প্রতিবেদক, জামুড়িয়া -: স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ভর্তি এক রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল কালীপাহাড়ির একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসার জন্য অতিরিক্ত খরচ চাওয়া হয়েছে—এই অভিযোগ তুলে রোগীর পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত ৭৭ বছর বয়সী কৃষ্ণ বিশ্বাস রায়কে গত ৩১ তারিখে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, ভর্তির দু’দিন পর হাসপাতালের পক্ষ থেকে ভেন্টিলেটর ও ওষুধের খরচের জন্য অতিরিক্ত অর্থের বিষয়টি জানানো হয়।

পরিবারের সদস্যদের প্রশ্ন, স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে চিকিৎসা চললে অতিরিক্ত অর্থের প্রয়োজন কেন হবে? এই বিষয় নিয়েই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। পরে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।

যদিও পরিবারের অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বক্তব্য, রোগীর কাছ থেকে কোনও অতিরিক্ত টাকা দাবি করা হয়নি। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় না থাকা কিছু পরিষেবা সম্পর্কে শুধুমাত্র রোগীর পরিবারকে জানানো হয়েছিল। পাশাপাশি রোগীর চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের আশ্বাস দেওয়া হয় হাসপাতালের তরফে।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে দু’পক্ষের সঙ্গে কথা বলে। আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং চিকিৎসা পরিষেবা চালু থাকে।

এদিন ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য রাহুল সিং। তিনি অভিযোগ করেন, এর আগেও এই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি ও রোগীদের সমস্যায় ফেলার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, রোগীদের স্বার্থে এ ধরনের অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন।

রাহুল সিং বলেন, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বেসরকারি হাসপাতালগুলিকে রোগীদের চিকিৎসায় কোনও গাফিলতি না করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

আলোচনার মাধ্যমে আপাতত সমস্যার সমাধান হয়েছে। তবে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা নিয়ে ওঠা অভিযোগকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্বাস্থ্যসাথী চিকিৎসা ঘিরে কালীপাহাড়ির হাসপাতালে উত্তেজনা অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ, পরিবারের বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপ স্বাস্থ্যসাথী চিকিৎসা ঘিরে কালীপাহাড়ির হাসপাতালে উত্তেজনা অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ, পরিবারের বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপ Reviewed by Social Tribal News Journalist on July 27, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.