অন্ডাল -: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গরু পাচারের আগেই বড় সাফল্য পেল অন্ডাল থানার পুলিশ। রবিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অন্ডাল মোড় এলাকায় ওত পেতে থাকা পুলিশ একটি সন্দেহজনক লরিকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বিহার থেকে কলকাতা ও পূর্ব বর্ধমানের দিকে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল ওই লরিতে। গাড়িটি আটক করে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় মোট ২৮টি গবাদি পশু। এর মধ্যে রয়েছে ৬টি গরু, ১০টি মহিষ এবং গরু ও মহিষের ৮টি শাবক।
গবাদি পশুগুলিকে উদ্ধার করে রানীগঞ্জের একটি গোশালায় পাঠানো হয়েছে। অন্যদিকে, লরিতে থাকা চালক ও খালাসিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। এই গবাদি পশুগুলি কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
July 27, 2026
Rating:

No comments: