Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ইসিএলের উচ্ছেদ অভিযান, গিরমিটে ভাঙা হল প্রায় ২০টি অবৈধ বাড়ি


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর জমিতে অবৈধ দখলদারি রুখতে ফের উচ্ছেদ অভিযান চালানো হল আসানসোলে। মঙ্গলবার আসানসোল উত্তর থানার অন্তর্গত শ্রীপুর-সাতগ্রাম এরিয়ার গিরমিট ৪০ নম্বর ধাওড়ায় ইসিএলের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বুলডোজারের সাহায্যে সংস্থার জমিতে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ বাড়ি ভেঙে ফেলা হয়।

ইসিএল সূত্রে জানা গিয়েছে, গত ২২ জুলাই ২০২৬ সংশ্লিষ্ট এলাকায় অবৈধ দখল সরানোর জন্য বাসিন্দাদের মধ্যে নোটিস (লিফলেট) বিতরণ করা হয়েছিল। পূর্ব নির্ধারিত সেই নোটিসের ভিত্তিতেই মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে সিআইএসএফ এবং আসানসোল উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসিএলের আধিকারিক অপূর্ব বিশ্বাস, জয়শ্রী যাদব এবং সঞ্জয় চট্টোপাধ্যায়। ইসিএল কর্তৃপক্ষের দাবি, পূর্বে জারি করা নোটিস অনুযায়ীই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে গোটা অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ইসিএলের জমিতে অবৈধ দখলদারি রোধে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। শ্রীপুর-সাতগ্রামের এই অভিযানও সেই ধারাবাহিক কর্মসূচিরই অংশ বলে ইসিএল সূত্রে জানা গিয়েছে।

ইসিএলের উচ্ছেদ অভিযান, গিরমিটে ভাঙা হল প্রায় ২০টি অবৈধ বাড়ি ইসিএলের উচ্ছেদ অভিযান, গিরমিটে ভাঙা হল প্রায় ২০টি অবৈধ বাড়ি Reviewed by Social Tribal News Journalist on July 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.