Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় বড়সড় মাদকবিরোধী অভিযান, ১৫০ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার ২



 নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার অন্তর্গত জামুড়িয়া বাইপাস রোডের নম্বর জিমের পিছনে ইটভাটা রোড সংলগ্ন এলাকায় বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ শহিদুল (৩৪) ও শেখ শামসুদ্দিন (৪৮)। দু'জনেই বেজাড্ডিপুর-শ্রীপুরহাট এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস)-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তকারী সূত্রের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের গোয়েন্দা বিভাগ ওই এলাকায় নজরদারি শুরু করে। পরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে প্রায় ১৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।

পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে জামুড়িয়া ও সংলগ্ন এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে বলে মনে করছে তদন্তকারী মহল।

পুলিশ আরও জানিয়েছে, ধৃত শেখ শহিদুলের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের অভিযোগে মামলা রয়েছে। অতীতেও একই ধরনের একটি ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

জামুড়িয়ায় বড়সড় মাদকবিরোধী অভিযান, ১৫০ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার ২ জামুড়িয়ায় বড়সড় মাদকবিরোধী অভিযান, ১৫০ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার ২ Reviewed by Social Tribal News Journalist on July 05, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.