Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আইনজীবীদের নিরাপত্তার দাবিতে বুধবার আসানসোল আদালত বয়কট, অনড় বার অ্যাসোসিয়েশন


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলা এবং কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা (এফআইআর) দায়েরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আসানসোল আদালত চত্বর। এই ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশন ২২ জুলাই (বুধবার) আসানসোল আদালতের সমস্ত বিচারিক কাজ বয়কটের ঘোষণা করেছে। ফলে এদিন আদালতের স্বাভাবিক কাজকর্ম ও বিভিন্ন মামলার শুনানি ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘটনার জেরে পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা বিচারক দেব প্রসাদ নাথ বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। একইসঙ্গে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাসকেও আলোচনার জন্য ডাকা হয়। প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও আলোচনায় কোনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। এরপর বার অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আদালত বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়।

বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী কুমার মণ্ডল জেলা বিচারকের উদ্দেশে পাঠানো চিঠিতে জানান, ১৯ জুলাই গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবীরা ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছিলেন। ২১ জুলাই অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কিন্তু সমস্যার কোনও গ্রহণযোগ্য সমাধান না মেলায় বুধবার আদালতের সমস্ত কার্যক্রম বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।

বার অ্যাসোসিয়েশনের দাবি, আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যেসব আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ, সেগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অয়ন রঞ্জন মুখার্জি, সহ-সভাপতি অভিজিৎ রায় (বাপি) ও সনাতন ধাড়া, সম্পাদক বাণী কুমার মণ্ডল, সহ-সম্পাদক সুপ্রিয়া হাজরা ও ধীরেন কুমার চৌধুরী, কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু খান, অডিটর অনিন্দিতা মুখোপাধ্যায় (রায়মা), কার্যনির্বাহী সদস্য অভয় গিরি, অনুপ মুখার্জি, অনিমেষ কুমার সিনহা, অন্তরা মুখোপাধ্যায়-সহ অন্যান্য সদস্যরা।

বার অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে বুধবার আসানসোল আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আদালতে নির্ধারিত বহু মামলার শুনানি পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আইনজীবীদের নিরাপত্তার দাবিতে বুধবার আসানসোল আদালত বয়কট, অনড় বার অ্যাসোসিয়েশন আইনজীবীদের নিরাপত্তার দাবিতে বুধবার আসানসোল আদালত বয়কট, অনড় বার অ্যাসোসিয়েশন Reviewed by Social Tribal News Journalist on July 21, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.