Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মানবসেবাই পরম ধর্মের বার্তা, রানীগঞ্জে ৫০ বিধবা মহিলার পাশে ভারত বিকাশ পরিষদ


 রানীগঞ্জ -: সমাজের অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে আরও একবার বাস্তবে রূপ দিল ভারত বিকাশ পরিষদ, রানীগঞ্জ শাখা। সোমবার কুমার বাজারস্থিত স্বামী বিবেকানন্দ সেবা কেন্দ্র আশ্রমে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে ৫০ জন বিধবা মহিলার হাতে এক মাসের খাদ্যসামগ্রী (রেশন) এবং বর্ষার কথা মাথায় রেখে একটি করে ছাতা তুলে দেওয়া হয়। এই উদ্যোগে উপকৃত মহিলাদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী সৌমাত্মানন্দজি মহারাজ। তিনি ভারত বিকাশ পরিষদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, "সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম।" তিনি আরও বলেন, সমাজের সক্ষম ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যদি এভাবে এগিয়ে আসে, তবে সমাজের বহু সমস্যার সমাধান সম্ভব।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ সেবা কেন্দ্র আশ্রমের স্বামী শুভ্রতোনন্দজি মহারাজ, বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সহ-সভাপতি তুষার কান্তি বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জের সংযোজক দিনেশ সোনি, প্রাক্তন মণ্ডল সভাপতি দেবজিৎ খাঁ, ভারত বিকাশ পরিষদের সভাপতি প্রদীপ বাজোড়িয়া, সম্পাদক দীপক জালান, কোষাধ্যক্ষ গোপাল খেরিয়া, উপদেষ্টা প্রদীপ সারাফ, অরুণময় কুণ্ডু, সৌরভ গৌরিসরিয়া, রোহিত লোসলকা, কৃষ্ণা তোদি, বলরাম রায়, সোনু বর্ণওয়ালসহ পরিষদের বহু সদস্য ও বিশিষ্ট ব্যক্তি।

ভারত বিকাশ পরিষদের সভাপতি প্রদীপ বাজোড়িয়া জানান, গত দুই দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। তিনি বলেন, বিধবা মহিলাদের নিয়মিত সহায়তা পৌঁছে দিতে প্রতি মাসে এই ধরনের রেশন বিতরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ওষুধ প্রদানসহ একাধিক জনকল্যাণমূলক উদ্যোগও নিয়মিতভাবে গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, স্বামী বিবেকানন্দ সেবা কেন্দ্রে ভারত বিকাশ পরিষদের উদ্যোগে একটি বিনামূল্যের স্বাস্থ্যকেন্দ্র নিয়মিত পরিচালিত হচ্ছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরিষেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষে উপকৃত মহিলারা ভারত বিকাশ পরিষদের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত অতিথিরাও এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডকে সময়োপযোগী ও অনুকরণীয় বলে উল্লেখ করে ভবিষ্যতেও এই উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

মানবসেবাই পরম ধর্মের বার্তা, রানীগঞ্জে ৫০ বিধবা মহিলার পাশে ভারত বিকাশ পরিষদ মানবসেবাই পরম ধর্মের বার্তা, রানীগঞ্জে ৫০ বিধবা মহিলার পাশে ভারত বিকাশ পরিষদ Reviewed by Social Tribal News Journalist on July 13, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.