Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে পাঞ্জাবি মোড় ফাঁড়ি ঘেরাও, আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির


নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দীর্ঘদিনের হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে শুক্রবার পাঞ্জাবি মোড় ফাঁড়িতে বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী-সমর্থকরা। এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে ফাঁড়িতে পৌঁছে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতৃত্ব।

বিজেপির অভিযোগ, রানীগঞ্জ বরো-২-এর অন্তর্গত ৩৪ নম্বর ওয়ার্ডে গত প্রায় ১৫ বছর ধরে তৃণমূলের কিছু প্রভাবশালী নেতা সাধারণ মানুষের উপর নানা ধরনের মানসিক ও সামাজিক নির্যাতন চালিয়ে আসছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।

এদিন বিক্ষোভকারীরা পাঞ্জাবি মোড় ফাঁড়িতে গিয়ে পুলিশ আধিকারিকদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। তাঁদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে আগেই লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর জেরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে বলেও দাবি বিজেপির।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ যদি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে দল।

অন্যদিকে, পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে রানীগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর এলাকাবাসীর।

তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে পাঞ্জাবি মোড় ফাঁড়ি ঘেরাও, আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে পাঞ্জাবি মোড় ফাঁড়ি ঘেরাও, আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির Reviewed by Social Tribal News Journalist on July 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.