Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দুর্গাপুরে শিল্প বিনিয়োগে জোর, উদ্যোগ পতিদের সঙ্গে মন্ত্রীদের বৈঠক


 দুর্গাপুর -: রাজ্যে শিল্পায়নের গতি আরও বাড়ানো এবং নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বৃহস্পতিবার দুর্গাপুরে শিল্পপতি ও উদ্যোক্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং পূর্ত মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার শিল্পপতি, ব্যবসায়ী এবং নবীন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মূলত দুর্গাপুর শিল্পাঞ্চলে নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগের উপযোগী শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তাদের বিভিন্ন প্রস্তাব ও সমস্যার কথাও শোনেন দুই মন্ত্রী।

সরকারি সূত্রে দাবি, রাজ্যে একাধিক শিল্প প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে শ্যাম স্টিলের নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পাশাপাশি আমুলের নতুন প্রকল্পের কাজও এগোচ্ছে। রাজ্যের লক্ষ্য প্রতিটি জেলায় নতুন শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।

বৈঠক শেষে পূর্ত মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার বলেন, শিল্পাঞ্চল হিসেবে দুর্গাপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শিল্পপতি ও নতুন উদ্যোক্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলবে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্প ইউনিট গুলিকে পুনরুজ্জীবিত করার বিষয়েও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে।

শিল্প বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের ওপর জোর দিয়ে দুর্গাপুরকে ফের পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তাই উঠে আসে এ দিনের বৈঠক থেকে।

দুর্গাপুরে শিল্প বিনিয়োগে জোর, উদ্যোগ পতিদের সঙ্গে মন্ত্রীদের বৈঠক দুর্গাপুরে শিল্প বিনিয়োগে জোর, উদ্যোগ পতিদের সঙ্গে মন্ত্রীদের বৈঠক Reviewed by Social Tribal News Journalist on July 30, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.