Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

তারাপীঠে পরিবার, সেই সুযোগে কুলটিতে দুঃসাহসিক চুরি; বাড়ি-দোকান থেকে লক্ষাধিক টাকার সামগ্রী উধাও


 নিজস্ব প্রতিনিধি ,কুলটি -: কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি এলাকার কল্যাণেশ্বরী-দেন্দুয়া রোডের কড়ভিটা মোড়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা টিনের ছাদ কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে নগদ অর্থ, রূপোর গয়না এবং দোকান থেকে মূল্যবান কাঁসা-পিতলের বাসনপত্র চুরি করে পালিয়ে যায়। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

জানা গিয়েছে, এলাকার ব্যবসায়ী অনিরুদ্ধ সাউ ওরফে পিন্টু সাউ গত মঙ্গলবার পরিবার-পরিজনকে নিয়ে তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে এসে তিনি দেখেন, বাড়ির টিনের ছাদ কেটে ভিতরে ঢোকা হয়েছে। ঘরের আলমারি ও বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং সমস্ত জিনিসপত্র তছনছ করা হয়েছে।

অনিরুদ্ধ সাউয়ের অভিযোগ, আলমারিতে রাখা প্রায় ৮ হাজার টাকা নগদ এবং বেশ কিছু মূল্যবান রূপোর গয়না চুরি হয়েছে। এছাড়াও বাড়ির সঙ্গে লাগোয়া তাঁর দোকান থেকে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের কাঁসা ও পিতলের বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সব মিলিয়ে এক লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বারবার চুরির ঘটনা ঘটলেও পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হচ্ছে না। ফলে দুষ্কৃতীরা সুযোগ নিয়ে একের পর এক অপরাধ সংঘটিত করছে।

খবর পেয়ে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তারাপীঠে পরিবার, সেই সুযোগে কুলটিতে দুঃসাহসিক চুরি; বাড়ি-দোকান থেকে লক্ষাধিক টাকার সামগ্রী উধাও তারাপীঠে পরিবার, সেই সুযোগে কুলটিতে দুঃসাহসিক চুরি; বাড়ি-দোকান থেকে লক্ষাধিক টাকার সামগ্রী উধাও Reviewed by Social Tribal News Journalist on July 02, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.