Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ফাউন্ডেশন ডে-তে সবুজের বার্তা, রানীগঞ্জে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে লায়ন্স ক্লাবের জেলা ফাউন্ডেশন ডে উপলক্ষে বুধবার রানীগঞ্জ ডিএভি পাবলিক স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক সরিতা জিন্দাল বলেন, প্রকৃতিকে রক্ষা করতে হলে শুধু গাছ লাগালেই হবে না, তার সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন রানীগঞ্জ মহিলা পুলিশ সেলের আধিকারিক মীতা মণ্ডল, ডিএভি পাবলিক স্কুলের অধ্যক্ষা মন্দিরা দে, লায়ন্স ক্লাব গরিমার মধু সাও, রাজেশ জিন্দাল, রবীন্দ্র সিং, মহাসচিব সুভাষ কেজরিওয়াল, ইন্দ্রজিৎ সিং, রবি কেশরী-সহ লায়ন্স ক্লাবের বহু সদস্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লায়ন রাজেশ জিন্দাল বলেন, বর্তমান সময়ে পরিবেশ সংরক্ষণ কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, বরং মানবজাতির অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান শর্ত। তাই প্রত্যেক মানুষের উচিত বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের নিয়মিত পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা।

কর্মসূচির শেষে উপস্থিত সকলেই পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন। বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এই বার্তা উপস্থিত সকলের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়।

ফাউন্ডেশন ডে-তে সবুজের বার্তা, রানীগঞ্জে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি ফাউন্ডেশন ডে-তে সবুজের বার্তা, রানীগঞ্জে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি Reviewed by Social Tribal News Journalist on July 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.