Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আদিবাসী গৃহবধূ হত্যাকাণ্ডে ক্ষোভ, তালিতে গিয়ে কড়া বার্তা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর



 নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান -: পূর্ব বর্ধমানের তালিতে আদিবাসী গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার নিহতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে, তাতে এটি অত্যন্ত নৃশংস একটি ঘটনা। তাঁর কথায়, "আদিবাসী মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাকেও গ্রেফতার করা হবে। কোনও অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।"

এদিন মন্ত্রীর সঙ্গে নিহতার বাড়িতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা-সহ দলের একাধিক নেতা ও কর্মী। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি খালের মধ্যে ওই আদিবাসী গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিহতার পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে মদ্যপান করানো হয়। এরপর গণধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়। পরিবারের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত সকলেই নিহতার পরিচিত ছিল। এমনকি অভিযুক্তদের মধ্যে একজনকে তিনি নিজের ভাই বলে সম্বোধন করতেন বলেও পরিবারের দাবি। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই এই নৃশংস অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ।

ঘটনার দিনই পুলিশ দু'জন অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। আরও কেউ এই অপরাধে জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারাও।

আদিবাসী গৃহবধূ হত্যাকাণ্ডে ক্ষোভ, তালিতে গিয়ে কড়া বার্তা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর আদিবাসী গৃহবধূ হত্যাকাণ্ডে ক্ষোভ, তালিতে গিয়ে কড়া বার্তা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর Reviewed by Social Tribal News Journalist on July 09, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.