Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

১৮ বছরে পা দিয়েই সমাজসেবার বার্তা, খুদে পড়ুয়াদের পাশে সৌমেন্দু


 নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া - : আজকের দিনে জন্মদিন মানেই জাঁকজমকপূর্ণ পার্টি, রেস্তোরাঁয় উদযাপন কিংবা বিলাসবহুল আয়োজন। কিন্তু সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জামুড়িয়ার বাজারি গ্রামের বাসিন্দা ও স্মাইল ভারত ফাউন্ডেশনের তরুণ সদস্য সৌমেন্দু পাল।

নিজের ১৮তম জন্মদিনকে স্মরণীয় করে তুলতে তিনি বেছে নিলেন এক অনন্য পথ। সোমবার জামুড়িয়ার ভুড়িগ্রামে কেক কাটার পাশাপাশি এলাকার গরিব ও দুস্থ পরিবারের খুদে পড়ুয়াদের হাতে তুলে দেন স্কুল ব্যাগ, খাতা এবং মিষ্টির প্যাকেট। উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি, আর সেই হাসিই যেন সৌমেন্দুর জন্মদিনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মাইল ভারত ফাউন্ডেশনের সভাপতি রজত গিরি। তিনি বলেন, "এত কম বয়সে সৌমেন্দুর এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতি তার দায়বদ্ধতা অন্য তরুণদেরও অনুপ্রাণিত করবে।"

ফাউন্ডেশনের সহ-সভাপতি কবির খানও সৌমেন্দু ও তাঁর পরিবারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

জন্মদিনকে শুধুমাত্র আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে সৌমেন্দু পাল প্রমাণ করে দিলেন, প্রকৃত উদযাপন তখনই সার্থক হয়, যখন সেই আনন্দ অন্যের জীবনেও হাসি হয়ে পৌঁছে যায়। তাঁর এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই জামুড়িয়া এলাকায় প্রশংসা কুড়িয়েছে এবং সমাজসেবার এক অনুকরণীয় নজির হিসেবে উঠে এসেছে।

১৮ বছরে পা দিয়েই সমাজসেবার বার্তা, খুদে পড়ুয়াদের পাশে সৌমেন্দু ১৮ বছরে পা দিয়েই সমাজসেবার বার্তা, খুদে পড়ুয়াদের পাশে সৌমেন্দু Reviewed by Social Tribal News Journalist on July 14, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.