Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বালানপুরে মহিলাদের মারধরের অভিযোগে পথ অবরোধ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ


 জামুড়িয়া, নিজস্ব প্রতিনিধি -: শনিবার বালানপুরে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রবিবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বালানপুরের বাউরী পাড়ার বাসিন্দারা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামুড়িয়া-রানীগঞ্জের প্রধান সড়কের মিঠাপুর মোড়ে এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, শনিবার জমি সংক্রান্ত সংঘর্ষের সময় সিং পাড়ার কয়েকজন যুবক বাউরী পাড়ার একাধিক মহিলাকে মারধর করে এবং তাঁদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারই প্রতিবাদে রবিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন।

অবরোধের ফলে কিছু সময়ের জন্য জামুড়িয়া-রানীগঞ্জ রুটে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পুলিশ আশ্বাস দেয়, ঘটনার তদন্ত করে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা থাকলেও পুলিশ পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে।

বালানপুরে মহিলাদের মারধরের অভিযোগে পথ অবরোধ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বালানপুরে মহিলাদের মারধরের অভিযোগে পথ অবরোধ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ Reviewed by Social Tribal News Journalist on July 05, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.