Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ১৪ বছরের ছাত্রী, পুরুলিয়া থেকে উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ


 রানীগঞ্জ | নিজস্ব সংবাদদাতা -: রানীগঞ্জ থানার অন্তর্গত জেমারি গ্রাম পঞ্চায়েতের জে.কে. নগর ডাঙ্গালপাড়ার ১৪ বছর বয়সী নাবালিকা গুড়িয়া দাস গত ৬ জুলাই প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে জে.কে. নগর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। কিন্তু স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরে না আসায় পরিবারে চরম উদ্বেগের সৃষ্টি হয়।

পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পাশাপাশি এলাকাবাসীকেও বিষয়টি জানানো হয়। দীর্ঘ সময় ধরে কোথাও খোঁজ না মেলায় শেষ পর্যন্ত রানীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন ছাত্রীর পরিবারের সদস্যরা। একই সঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছাত্রীর সন্ধান চেয়ে আবেদন জানানো হয়।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে রানীগঞ্জ থানার পুলিশ। পুলিশের তৎপরতা ও ধারাবাহিক অনুসন্ধানের ফলে অবশেষে পুরুলিয়া জেলা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়। বৃহস্পতিবার নিরাপদে তাকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের সদস্যরা। তাঁরা রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই দ্রুত ও সফল উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, সময়মতো পুলিশের সক্রিয় ভূমিকার ফলেই নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ১৪ বছরের ছাত্রী, পুরুলিয়া থেকে উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ১৪ বছরের ছাত্রী, পুরুলিয়া থেকে উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ Reviewed by Social Tribal News Journalist on July 10, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.