Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ট্রেন থেকেই ছড়াবে ‘সিড বল’, রেলপথের ধারে সবুজায়নের ব্যতিক্রমী উদ্যোগ আসানসোলের পড়ুয়াদের


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: পরিবেশ রক্ষায় এক অভিনব উদ্যোগ নিল আসানসোলের স্কুল পড়ুয়ারা। বৃক্ষরোপণের প্রচলিত ধারণার বাইরে গিয়ে তারা শুরু করেছে ‘সিড বল’ অভিযান। এই উদ্যোগের মাধ্যমে ট্রেনে করে রেললাইনের ধারে ছড়িয়ে দেওয়া হবে বিভিন্ন প্রজাতির গাছের বীজ দিয়ে তৈরি ‘সিড বল’, যা বর্ষার জলে অঙ্কুরিত হয়ে ভবিষ্যতে সবুজায়নের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

জানা গিয়েছে, মাটি ও জৈব সারের মিশ্রণে বিভিন্ন গাছের বীজ দিয়ে তৈরি করা হয়েছে ছোট ছোট গোলাকার ‘সিড বল’। এগুলি আসানসোল-বর্ধমান ও আসানসোল-ধনবাদ রেলপথে চলাচলকারী ট্রেন থেকে রেললাইনের দু’ধারে ছড়িয়ে দেওয়া হবে। যেখানে সাধারণভাবে গাছ লাগানো বা পরিচর্যা করা সম্ভব নয়, সেই এলাকাগুলিতে প্রাকৃতিক উপায়ে সবুজায়ন গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই কর্মসূচির দায়িত্ব নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি আসানসোলের ননীগোপাল স্কুলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নিয়ে নিজেরাই সিড বল তৈরি করে। পরিবেশ রক্ষার শপথও নেয় তারা। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও সমাজকর্মীরা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে পড়ুয়াদের সচেতন করেন।

অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল পড়ুয়াদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নতুন প্রজন্মের এই সচেতনতাই ভবিষ্যতে আরও সবুজ ও পরিচ্ছন্ন আসানসোল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ‘সিড বল’ প্রযুক্তি কম খরচে বৃহৎ এলাকায় সবুজায়নের একটি কার্যকর পদ্ধতি। বর্ষার অনুকূল পরিবেশে বীজ সহজেই অঙ্কুরিত হয় এবং দীর্ঘমেয়াদে রেলপথের ধারে সবুজের বিস্তার ঘটাতে এই উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। আসানসোলের পড়ুয়াদের এই ব্যতিক্রমী প্রচেষ্টা ইতিমধ্যেই পরিবেশ সচেতনতার এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

ট্রেন থেকেই ছড়াবে ‘সিড বল’, রেলপথের ধারে সবুজায়নের ব্যতিক্রমী উদ্যোগ আসানসোলের পড়ুয়াদের ট্রেন থেকেই ছড়াবে ‘সিড বল’, রেলপথের ধারে সবুজায়নের ব্যতিক্রমী উদ্যোগ আসানসোলের পড়ুয়াদের Reviewed by Social Tribal News Journalist on July 30, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.