Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সাংবাদিক পরিচয়ে পুলিশকে হুমকি! তল্লাশিতে ফাঁস ‘আসল পরিচয়’, মাদকসহ গ্রেফতার যুবক


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের উপর প্রভাব খাটানোর চেষ্টা। এমনকি কর্তব্যরত পুলিশকর্মীদের ইউনিফর্ম খুলিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের নিয়মমাফিক তল্লাশিতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। যুবকের কাছ থেকে গাঁজা-সহ মাদকদ্রব্য উদ্ধারের অভিযোগে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডে নিয়মিত হেলমেট ও যানবাহন তল্লাশি অভিযান চলছিল। সেই সময় রাগনিয়া পাড়ার বাসিন্দা শুভম ঠাকুরকে থামিয়ে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান কর্তব্যরত পুলিশকর্মীরা।

অভিযোগ, কাগজপত্র দেখানোর পরিবর্তে শুভম নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করেন। তিনি দাবি করেন, তাঁর প্রভাব রয়েছে এবং প্রয়োজনে কর্তব্যরত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাঁদের ইউনিফর্ম পর্যন্ত খুলিয়ে দিতে পারবেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ কোনও চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে আইন মেনে তল্লাশি চালায়।

তল্লাশির সময় যুবকের কাছ থেকে গাঁজা-সহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। এরপর আর দেরি না করে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয় এবং আসানসোল দক্ষিণ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

পুলিশ উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ব্যক্তিগত ব্যবহারের জন্য ছিল, নাকি এর সঙ্গে বৃহত্তর কোনও মাদক চক্রের যোগ রয়েছে।

পুলিশের এক আধিকারিক জানান, আইন প্রয়োগের ক্ষেত্রে কারও পরিচয়, পেশা বা প্রভাবের কোনও গুরুত্ব নেই। তল্লাশি অভিযানে সকলকেই আইনের আওতায় আসতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নন—এই বার্তাই আবারও স্পষ্ট করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

সাংবাদিক পরিচয়ে পুলিশকে হুমকি! তল্লাশিতে ফাঁস ‘আসল পরিচয়’, মাদকসহ গ্রেফতার যুবক সাংবাদিক পরিচয়ে পুলিশকে হুমকি! তল্লাশিতে ফাঁস ‘আসল পরিচয়’, মাদকসহ গ্রেফতার যুবক Reviewed by Social Tribal News Journalist on July 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.