Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বড় প্রশাসনিক রদবদল, ১৬ পুলিশ আধিকারিকের বদলি


 আসানসোল ,নিজস্ব সংবাদদাতা -: আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (এডিপিসি)-এ বড়সড় প্রশাসনিক রদবদল করা হয়েছে। কমিশনারেটের অধীন বিভিন্ন থানা, তদন্ত শাখা, আউটপোস্ট ও ট্রাফিক ইউনিটে কর্মরত মোট ১৬ জন পুলিশ আধিকারিককে নতুন দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। এই রদবদলকে কমিশনারেটের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে দুর্গাপুর থানায়। এতদিন থানার ওসি হিসেবে দায়িত্বে থাকা সঞ্জীব দে-কে ডিটেকটিভ ডিপার্টমেন্ট (ডিডি), এডিপিসি-র নারকোটিক্স শাখার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন আসানসোল সাউথ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা মানব ঘোষ।

এছাড়াও একাধিক থানা ও পুলিশ ইউনিটে দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। অমর নাথ দাস ডিডি থেকে রানিগঞ্জ থানায়, উজ্জ্বল কুমার সাহা জাহাঙ্গিরি মহল্লা টপ থেকে কুলটি থানায় এবং রামজুর রহমান এ-জোন আইসি থেকে ডিডি-তে বদলি হয়েছেন।

উৎপল ঘোষালকে আসানসোল নর্থ থানা থেকে নিয়ামতপুর আইসি, শিরশেন্দু দাসকে বনবহাল আউটপোস্ট থেকে আসানসোল সাউথ পুলিশ ফাঁড়ি এবং সুদীপ বিশ্বাসকে সিটি সেন্টার আইসি থেকে জাহাঙ্গিরি মহল্লা টপে পাঠানো হয়েছে।

নতুন দায়িত্বে প্রীতম পালকে উখড়া আউটপোস্ট থেকে অন্ডাল থানার ওসি এবং তন্ময় দে-কে আসানসোল নর্থ থানা থেকে উখড়া আউটপোস্টের ইনচার্জ করা হয়েছে।

এছাড়া গোপাল পাত্রকে অন্ডাল থানা থেকে সিটি সেন্টার আইসি, রিন্দু মাহাতোকে কোক ওভেন থানা থেকে বনবহাল আউটপোস্ট, রবীন্দ্র কুমার ঝাকে কুলটি থানা থেকে এ-জোন আইসি, মিহির কুমার দে-কে নিয়ামতপুর আইসি থেকে আসানসোল নর্থ থানা, বিক্রম দে-কে ডিডি থেকে আসানসোল নর্থ থানা এবং সুরজিৎ কুণ্ডুকে ডিডি থেকে কোক ওভেন থানায় বদলি করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, সম্প্রতি বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সংবেদনশীল ও অপরাধপ্রবণ এলাকাগুলিতে অভিজ্ঞ আধিকারিকদের দায়িত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

এই প্রশাসনিক পরিবর্তনের ফলে সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করবেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বড় প্রশাসনিক রদবদল, ১৬ পুলিশ আধিকারিকের বদলি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বড় প্রশাসনিক রদবদল, ১৬ পুলিশ আধিকারিকের বদলি Reviewed by Social Tribal News Journalist on July 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.