Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় অবৈধ বালু কারবারে বড় ধাক্কা, গ্রেফতার মাখন পাল; চাঞ্চল্য জেলাজুড়ে


 নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানে বড় সাফল্য মিলল জামুড়িয়ায়। দীর্ঘদিন ধরে অভিযোগের কেন্দ্রে থাকা কথিত বালু ব্যবসায়ী মাখন পালকে বুধবার গ্রেফতার করেছে জামুড়িয়া থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী নির্দেশ দেন। এই গ্রেফতারির পর অবৈধ বালু চক্রের সঙ্গে যুক্ত মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়া ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে নজরদারি বাড়িয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই মাখন পালকে গ্রেফতার করা হয়। বর্তমানে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং অবৈধ বালু কারবারের নেপথ্যে বৃহত্তর কোনও নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে জামুড়িয়ায় বিজেপির এক জনসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে মাখন পালের নাম উল্লেখ করে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছিলেন। এরপর থেকেই প্রশাসনের নজরে আসে এলাকায় চলা অবৈধ বালু কারবার।

এর আগে সম্প্রতি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের (বিএলঅ্যান্ডএলআরও) বিশেষ অভিযানে জাতীয় সড়ক–১৪ থেকে অতিরিক্ত বালুবোঝাই চারটি ট্রাক আটক করা হয়। সেই অভিযানের পর থেকেই প্রশাসন অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আরও কড়া অবস্থান গ্রহণ করে। মাখন পালের গ্রেফতারিকে সেই ধারাবাহিক অভিযানেরই অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, প্রশাসন যদি একইভাবে নিয়মিত অভিযান চালিয়ে যায়, তবে অবৈধ বালু কারবারে অনেকটাই লাগাম টানা সম্ভব হবে। অন্যদিকে, পুলিশ স্পষ্ট জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ লুট বা অবৈধ খননের সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্তে যার নাম উঠে আসবে, তার বিরুদ্ধেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জামুড়িয়ায় অবৈধ বালু কারবারে বড় ধাক্কা, গ্রেফতার মাখন পাল; চাঞ্চল্য জেলাজুড়ে জামুড়িয়ায় অবৈধ বালু কারবারে বড় ধাক্কা, গ্রেফতার মাখন পাল; চাঞ্চল্য জেলাজুড়ে Reviewed by Social Tribal News Journalist on July 02, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.