Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বিধানচন্দ্র রায়ের জন্ম-মৃত্যু দিবসে শ্রদ্ধার্ঘ্য, পথচলতি মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিল জেলা কংগ্রেস



 নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া -: আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার, ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতরত্ন ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাঁকুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে শ্রদ্ধা ও জনসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে বাঁকুড়া শহরের মাচানতলা আকাশ মুক্তমঞ্চে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব।

শ্রদ্ধাজ্ঞাপন পর্বের পর সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে পথচলতি মা-বোনদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন জেলা কংগ্রেসের মহিলা কর্মীরা। নারীস্বাস্থ্য, ঋতুস্রাব সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা কংগ্রেসের লিগ্যাল সেলের চেয়ারম্যান অভিষেক বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের সহ-সভানেত্রী শ্যামলি কুণ্ডু, বাঁকুড়া জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মৌ মণ্ডল, যুব কংগ্রেসের বাঁকুড়া জেলা সহ-সভাপতি বিপদতারণ দত্ত, বাঁকুড়া বিধানসভা নেত্রী নাজিমা খাতুন, জেলা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান আকিব জাভেদ-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ডা. বিধানচন্দ্র রায়ের আদর্শ ও মানবসেবার চেতনাকে সামনে রেখেই এ ধরনের জনমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানান।

বিধানচন্দ্র রায়ের জন্ম-মৃত্যু দিবসে শ্রদ্ধার্ঘ্য, পথচলতি মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিল জেলা কংগ্রেস বিধানচন্দ্র রায়ের জন্ম-মৃত্যু দিবসে শ্রদ্ধার্ঘ্য, পথচলতি মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিল জেলা কংগ্রেস Reviewed by Social Tribal News Journalist on July 02, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.