Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দুর্ঘটনা কমাতে কড়া উদ্যোগ, ১৯ নম্বর জাতীয় সড়কে সচেতনতায় রানীগঞ্জ ট্রাফিক বিভাগ



 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা রুখতে এবার আরও সক্রিয় ভূমিকা নিল রানীগঞ্জ থানার ট্রাফিক বিভাগ। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পথ নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকের পরদিনই বুধবার রানিসায়ের মোড় সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে বিশেষ সচেতনতামূলক অভিযান চালায় ট্রাফিক পুলিশ। মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ কাট-আউট ব্যবহার না করে নির্ধারিত আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপারের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার আসানসোল জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসক এস. পন্না বলামের সভাপতিত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় সড়কের নিরাপত্তা, যান চলাচলের বর্তমান পরিস্থিতি এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা গুলির বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়, দুর্ঘটনা কমাতে শুধু পরিকাঠামোগত উন্নয়ন নয়, জনসচেতনতাও সমান গুরুত্বপূর্ণ।

সেই সিদ্ধান্তেরই বাস্তব প্রতিফলন দেখা গেল রানীগঞ্জে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, জাতীয় সড়কের বিভিন্ন কাট-আউট দিয়ে রাস্তা পার হওয়া অত্যন্ত বিপজ্জনক। দ্রুতগতির যানবাহনের কারণে মুহূর্তের অসাবধানতাই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। তাই সকলকে নির্ধারিত আন্ডারপাস ব্যবহার করার আবেদন জানানো হয়।

ট্রাফিক আধিকারিকদের বক্তব্য, "সামান্য সময় বাঁচাতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা কখনওই বুদ্ধিমানের কাজ নয়। নিরাপদ পারাপারের জন্য আন্ডারপাসই সবচেয়ে নিরাপদ বিকল্প।" তাঁদের আশা, এই সচেতনতামূলক উদ্যোগ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জাতীয় সড়কে দুর্ঘটনার সংখ্যা কমাতে কার্যকর ভূমিকা নেবে।

তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে— ট্রাফিক পুলিশের এই সতর্কবার্তা কি সাধারণ মানুষ গুরুত্ব দিয়ে মেনে চলবেন? নাকি এখনও অনেকেই নিয়ম ভেঙে ঝুঁকিপূর্ণ কাট-আউট দিয়েই রাস্তা পারাপার করবেন?

দুর্ঘটনা কমাতে কড়া উদ্যোগ, ১৯ নম্বর জাতীয় সড়কে সচেতনতায় রানীগঞ্জ ট্রাফিক বিভাগ দুর্ঘটনা কমাতে কড়া উদ্যোগ, ১৯ নম্বর জাতীয় সড়কে সচেতনতায় রানীগঞ্জ ট্রাফিক বিভাগ Reviewed by Social Tribal News Journalist on July 29, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.