Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

১০০ দিনের কাজের বকেয়া মজুরি-সহ একাধিক দাবিতে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এম)-এর বিক্ষোভ ও ডেপুটেশন


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ, ২ জুলাই -: একশো দিনের কাজের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ, গৃহহীনদের জন্য আবাস যোজনার বাড়ি নির্মাণ, ভাঙাচোরা রাস্তা সংস্কার, পানীয় জলের সমস্যা সমাধান-সহ একাধিক জনস্বার্থমূলক দাবিতে বৃহস্পতিবার বল্লভপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআই(এম)-এর রানীগঞ্জ এরিয়া কমিটি। পরে প্রতিনিধিদল পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়ে দাবি-দাওয়া তুলে ধরে।

এদিন বল্লভপুর পার্টি অফিস থেকে লাল পতাকা হাতে মিছিল বের করে কর্মী-সমর্থকরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছান। সেখানে বিক্ষোভ সমাবেশে ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করা, বকেয়া মজুরি পরিশোধ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে গরিব মানুষকে বঞ্চিত না করার দাবিতে সরব হন আন্দোলনকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন হেমন্ত প্রভাকর, মলয় মণ্ডল, গুরুপদ বাউরি, সুভাষ বাউরি ও শাশ্বতী মিত্র। সভা পরিচালনা করেন অশোক বাউরি। বক্তারা অভিযোগ করেন, রাজ্যের শ্রমজীবী ও দরিদ্র মানুষের ন্যায্য অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। তাঁদের দাবি, ১০০ দিনের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় অসংখ্য শ্রমিক চরম আর্থিক সংকটে পড়েছেন। পাশাপাশি আবাস যোজনার প্রকৃত উপভোক্তারাও এখনও ঘর পাননি।

বক্তারা আরও বলেন, বর্ষাকালে বহু অসহায় পরিবার ত্রিপল পাচ্ছেন না। এলাকায় পানীয় জলের সংকট, নিকাশি ও সেচ নালার সংস্কার এবং নিয়মিত জঞ্জাল পরিষ্কারের দাবিও তোলা হয়। এছাড়া বিজেপি সরকারের আমলে বহু গরিব মানুষের রেশন কার্ড বাতিল হয়ে যাওয়ার অভিযোগও করেন তাঁরা।

বিক্ষোভে অংশ নেওয়া শীলা বাউরি অভিযোগ করেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনুদান থেকেও বহু দরিদ্র মহিলা এখনও বঞ্চিত রয়েছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, এর আগের দিন সর্বভারতীয় খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকেও জেমেরি গ্রাম পঞ্চায়েতে একই ধরনের দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

১০০ দিনের কাজের বকেয়া মজুরি-সহ একাধিক দাবিতে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এম)-এর বিক্ষোভ ও ডেপুটেশন ১০০ দিনের কাজের বকেয়া মজুরি-সহ একাধিক দাবিতে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এম)-এর বিক্ষোভ ও ডেপুটেশন Reviewed by Social Tribal News Journalist on July 02, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.