Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পুলিশ প্রশাসনে বড় রদবদল, ১৫ আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকের বদলি-পদোন্নতি


নিজস্ব সংবাদদাতা, কলকাতা -: রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে ১৫ জন আইপিএস এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস (ডব্লিউবিপিএস) আধিকারিকের বদলি, পদোন্নতি ও নতুন দায়িত্বের ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখাকে আরও কার্যকর করে তুলতেই এই রদবদল বলে প্রশাসনিক মহলের ধারণা।

সরকারি নির্দেশ অনুযায়ী, আইপিএস আধিকারিক অঞ্জন চক্রবর্তীর আগের বদলির নির্দেশে আংশিক সংশোধন করে তাঁকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-এর ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (এসিবি)-এর ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

আইপিএস সুমনজিৎ রায়কে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) বর্ডার শাখার আইজিপি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, আইপিএস রাশিদ মুনির খান পদোন্নতি পেয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের আইজিপি হয়েছেন।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ডিসি প্রদীপ কুমার যাদবকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডিসি হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেটের নর্থ ডিসি অম্লান কুসুম ঘোষকে এসটিএফ-এর ডিসি পদে আনা হয়েছে।

কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈনকে কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি করা হয়েছে। তাঁর হাওড়া ডিসি (সেন্ট্রাল) হিসেবে পূর্ববর্তী বদলির নির্দেশ বাতিল করা হয়েছে।

এছাড়া, রানাঘাটের এসডিপিও সবিতা গোটিয়ালকে সিআইডি-র অতিরিক্ত এসএস পদে বদলি করা হয়েছে। ডব্লিউবিপিএস আধিকারিক শৌভনিক মুখার্জিকে হাওড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে, সন্দীপ সেনকে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) এবং শ্যামলকুমার মণ্ডলকে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই প্রশাসনিক রদবদলকে পুলিশ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় কার্যক্রমকে আরও শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক মহলের মতে, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগগুলির কাজের গতি ও সমন্বয় আরও উন্নত হবে।

পুলিশ প্রশাসনে বড় রদবদল, ১৫ আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকের বদলি-পদোন্নতি পুলিশ প্রশাসনে বড় রদবদল, ১৫ আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকের বদলি-পদোন্নতি Reviewed by Social Tribal News Journalist on July 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.