এদিন বিধায়ক বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও শিশুদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্বের ক্ষমতা এবং দলগত মানসিকতা গড়ে ওঠে। তাই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার সঙ্গে খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।
ছোড়া গ্রামের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি এলাকার মানুষের শিকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। উন্নয়নের পাশাপাশি সেই ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করাও সকলের দায়িত্ব।
নতুন প্রজন্ম নিজেদের ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে এগিয়ে যাবে এবং ছোড়া গ্রামের গৌরব আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক।
Reviewed by Social Tribal News Journalist
on
September 30, 2026
Rating:


No comments: