খুঁটিপুজোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। পুজো কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে তিনি খুঁটিপুজো করেন এবং নারকেল ফাটিয়ে প্যান্ডেল নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করেন। পরে পুজো কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি দুর্গাপুজোর আগাম শুভেচ্ছাও জানান।
এদিন বিধায়ক বলেন, মা দুর্গার আগমনে গোটা এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে তিনি মায়ের কাছে প্রার্থনা করেন।
খুঁটিপুজোকে ঘিরে এদিন জামাইপাড়ায় ছিল উৎসবের আবহ। পুজো কমিটির সদস্য, কর্মী-সমর্থক এবং এলাকার বহু মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খুঁটিপুজোর মধ্য দিয়েই পাণ্ডবেশ্বরের জামাইপাড়ায় শুরু হয়ে গেল শারদোৎসবের কাউন্টডাউন।
Reviewed by Social Tribal News Journalist
on
September 19, 2026
Rating:


No comments: