Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

টোটো চলাচলের দাবিতে কুমারপুরে চালকদের বিক্ষোভ, অবরোধে উত্তেজনা


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: প্রশাসনের নিষেধাজ্ঞায় নির্দিষ্ট রুটে টোটো চালাতে না পারায় ক্ষোভে ফেটে পড়লেন চালকেরা। সোমবার আসানসোলের কুমারপুরে মনোজ সিনেমা হল সংলগ্ন এলাকায় টোটো চলাচলের অনুমতির দাবিতে বিক্ষোভ দেখান একদল টোটোচালক। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন তাঁরা। এর জেরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায় এলাকায়।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় টোটো চলাচল করলেও বিএনআর মোড় থেকে সাঁতায়শা রুটে তাঁদের টোটো নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ওই রুটে টোটো চালিয়ে জীবিকা নির্বাহকারী চালকেরা সমস্যায় পড়েছেন। তাঁদের দাবি, দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওই রুটে টোটো চলাচলের অনুমতি দিতে হবে।

চালকদের বক্তব্য, টোটো চালিয়েই তাঁদের সংসার চলে। নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে না পারায় আয় কার্যত বন্ধ হয়ে গিয়েছে। তাই প্রশাসনের কাছে রুটটি খুলে দেওয়ার দাবি জানিয়ে এদিন রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ আধিকারিকেরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ আলোচনার পর অবশেষে অবরোধ তুলে নেন চালকেরা। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে নির্দিষ্ট রুটে টোটো চলাচল নিয়ে প্রশাসনের সিদ্ধান্ত কী হবে, তা এখনও স্পষ্ট নয়। জীবিকার স্বার্থে অনুমতির দাবিতে চালকদের এই আন্দোলনের পর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।
টোটো চলাচলের দাবিতে কুমারপুরে চালকদের বিক্ষোভ, অবরোধে উত্তেজনা টোটো চলাচলের দাবিতে কুমারপুরে চালকদের বিক্ষোভ, অবরোধে উত্তেজনা Reviewed by Social Tribal News Journalist on September 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.