জামুড়িয়া -: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবামূলক কর্মসূচিতে সামিল হল ভারতীয় জনতা যুব মোর্চা জামুড়িয়া মণ্ডল-২। পরিবেশ রক্ষার বার্তা দিতে কেন্দা হাইস্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং বহাদুরপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।
কর্মসূচির শুরুতে কেন্দা হাইস্কুল চত্বরে প্রায় ২০টি ফলদ ও অন্যান্য গাছের চারা রোপণ করেন ভারতীয় জনতা যুব মোর্চা কর্মীরা। পরে তাঁরা বহাদুরপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে ভর্তি রোগীদের হাতে কলা, আপেল, কমলালেবু, ডাব-সহ বিভিন্ন ফল তুলে দেন।
ভারতীয় জনতা যুব মোর্চা জামুড়িয়া মণ্ডল-২-এর সভাপতি দেবাশিস দুবে জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনকে ‘সেবা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই উপলক্ষেই একদিকে পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণ, অন্যদিকে অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে ফল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় পড়াসিয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রদীপ ও লাড্ডু বিতরণের কর্মসূচি রয়েছে। পাশাপাশি এলাকার বিভিন্ন মন্দিরেও প্রদীপ জ্বালিয়ে কর্মসূচি পালন করা হবে।
এদিনের কর্মসূচিতে শ্যামল বাউরি, সঞ্জিত কুমার, রাজীব বাউরি, বাবন বাউরি, সানি পাসোয়ান-সহ ভাজযুমোর অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
Reviewed by Social Tribal News Journalist
on
September 17, 2026
Rating:

No comments: