Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ইসিএলের জমিতে থাকা নন-ইসিএল পরিবারগুলির জন্য বড় ঘোষণা, ফ্ল্যাটের সঙ্গে মিলবে ১০–১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ


রানীগঞ্জ/আসানসোল -: কয়লাঞ্চলবাসীদের জন্য বড় খবর। ইসিএলের জমিতে বাড়ি তৈরি করে বসবাসকারী নন-ইসিএল পরিবারগুলির পুনর্বাসন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে এসেছে। ভূ-ধস, দুর্ঘটনা কিংবা ইসিএলের উচ্ছেদের পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট পরিবারগুলিকে অন্ডাল বিমানবন্দরের কাছে রানীগঞ্জ মাস্টার প্ল্যানের আওতায় নির্মিত ফ্ল্যাটে পুনর্বাসন দেওয়ার পাশাপাশি ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে দাবি ভীম আর্মি আজাদ সমাজ পার্টির।

সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি কানহাইয়া রাম জানান, গত ২৫ আগস্ট ইসিএল সদর দফতর ঘেরাও আন্দোলনের পরই এই সাফল্য এসেছে। ওই আন্দোলনে বিপুল সংখ্যক মহিলা ভীম আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন। কানহাইয়া রামের দাবি, ইসিএলের সিএমডি-কে ২৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই, মাত্র ১১ দিনের মধ্যে তাঁদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে।

ভীম আর্মি পশ্চিম বর্ধমান কোর কমিটির সদস্যদের বক্তব্য, “এই জয় শুধু ভীম আর্মি আজাদ সমাজ পার্টির নয়, গোড্ডা থেকে লালমাটিয়া, চিতরা পর্যন্ত গোটা কয়লাঞ্চলবাসীর জয়।” তাঁদের দাবি, সংশ্লিষ্ট নিয়ম কার্যকর হয়েছে এবং আগামী দিনেও তা কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের কৃতিত্ব অন্য কোনও ব্যক্তি বা সংগঠন দাবি করায় তীব্র আপত্তি জানিয়েছে ভীম আর্মি। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২৫ আগস্ট ইসিএল সদর দফতর ঘেরাও থেকে শুরু করে গোটা আন্দোলন তারাই করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ও নথিপত্রেও তার প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়েছে। অন্য কেউ এই সাফল্যের কৃতিত্ব দাবি করলে তাঁকে তার প্রমাণ দেখানোর আহ্বান জানানো হয়েছে। শেষে ২৫ আগস্টের আন্দোলনে অংশ নেওয়া সমস্ত মহিলা এবং কোর কমিটির সকল সহযোদ্ধাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে সংগঠন।

 

ইসিএলের জমিতে থাকা নন-ইসিএল পরিবারগুলির জন্য বড় ঘোষণা, ফ্ল্যাটের সঙ্গে মিলবে ১০–১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ইসিএলের জমিতে থাকা নন-ইসিএল পরিবারগুলির জন্য বড় ঘোষণা, ফ্ল্যাটের সঙ্গে মিলবে ১০–১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ Reviewed by Social Tribal News Journalist on September 05, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.